Labels

Saturday, May 31, 2014

iPhone থেকে যেকোনো ফোনে ব্লুটুথ দিয়ে ফাইল আদান প্রদান করবেন যেভাবে।

অবশ্যই জেইলব্রেক লাগবে। এটা ইন্সটল করে নোকিয়া বা অন্য যেকোনো সেটের সাথে ব্লুটুথ দিয়ে ফাইল আনতে এবং পাঠাতে পারবেন।

প্রথমে Cydia > Manage > Sources > Edit > Add > এখানে আগে থেকে দেয়া http:// এর সাথে repo.hackyouriphone.org লিখে Add Sources > Add Anyway দিয়ে আপডেট হবার পর যদি এই রেপোর AirBlue Sharing 1.3.90 ইন্সটল করতে পারেন কোন ঝামেলা ছাড়াই তাহলে আপনি পেয়ে যাবেন শেয়ার করার এই টুইক। আর যদি এই রেপো অ্যাড করার পর Reloading Data হ
য়ে লাল কালারের কয়েকটা Error আসে এবং কোন App/Tweak দেখতে না পান তাহলে Cydia > Manage > Sources > Edit > apt.modmyi.com > Delete করে দিন। এবার Cydia থেকে সার্চ দিয়ে যেটা hackyouriphone রেপো এর AirBlue Sharing 1.3.90 তা ইন্সটল করুন। এখানে একটা ব্যাপার আপনার অবশ্যই BigBoss রেপো অ্যাড থাকতে হবে। তা না হলে Dependencies ফাইল পাবেন না। যার ফলে এটা ইন্সটল করতেই পারবেনই না। তাই BigBoss অ্যাড না থাকলে Cydia এর মেইন পেজ Welcome to Cydia লেখার নিচের দিকে More Package Sources এ গিয়ে উপরে থাকা BigBoss অ্যাড করে নিন। যদি ঠিকঠাক মত ইন্সটল করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত টুইকটি কোন রকম Activation সমস্যা ছাড়াই ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন। যেহেতু repo.hackyouriphone.org রেপো থাকলে সমস্যা হয় তাই এবার এটা অবশ্যই রিমুভ করে দিয়ে Cydia > Welcome to Cydia লেখার নিচের দিকে More Package Sources এ গিয়ে উপরে থাকা ModMyi এ টাচ করে Ok দিয়ে অ্যাড করে নিন।

এতে যা যা আছেঃ
* জিরো কনফিগারেশন।
* আইফোনের আসল ব্লুটুথ দিয়ে একবার পেয়ার করা থাকলে বারবার পেয়ার করতে হবে না।
* এটা দিয়ে 1.7mbps পর্যন্ত ব্লুটুথ ফাইল শেয়ার করা যায়।
* ফাইল শেয়ার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা অফ হয়ে যায়, যাতে ব্যাটারি সেভ হয়।
* আইফোন থেকে আইফোনে বড় ফাইল পাঠানোর সময় ওয়াইফাই না থাকলে তা নিজে নিজে ওয়াইফাই হটস্পট বানিয়ে নেয়।
* এটা দিয়ে নোট/ফটো/ভিডিও/গান/ফোন নাম্বার/ ভয়েস মেমোস পাঠানো যায়।
* যেসব অ্যাপস Open In .... সাপোর্ট করে তা থেকে ফাইল পাঠানো বা তাতে আনা যায়।
* রিসিভ করা ফোন নাম্বার/ফটো Import করা যায়।
* একসাথে কয়েকটা ফাইল আদান বা প্রদান করা যায়।

যে ফোনে ফাইল পাঠাবেন তা রিসিভ করার জন্য রেডি থাকতে হবে। যদি রেডি না থাকে তাহলে সার্চ করেও খুজে পাবে না। আর অন্য ফোন থেকে ফাইল পেতে আইফোনে ফাইল রিসিভ করার জন্য স্ট্যাটাস বার দুইবার ক্লিক করে রেডি রাখতে হবে।

ইন্সটল হয়ে গেলে Settings > AirBlue Sharing > Activation Method > Status Bar > Double Tap সিলেক্ট করে নিন বা অন্য কোথাও সিলেক্ট করতে পারেন। এখন যখন ফাইল শেয়ার করবেন তখন স্ট্যাটাস বারে ডাবল টেপ করলেই ফাইল শেয়ার করার জন্য রেডি হবে। যারা এই টুইক বানিয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। যাতে ইউটিউব ভিডিও লিঙ্কসহ আছে।

Monday, May 26, 2014

Sony Xperia P Update এ কিভাবে নতুন করে রুট করবেন?

sony-xperia-p-silverআস্সালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সনি এক্সপেরিয়া জেলীবিন ইউজাররা  Xperia P build number 6.2.A.0.400 আপডেটটি করে ফেলেছেন। একটি সমস্যা হল, আপনার ডিভাইসটি রুটেড হলে এই আপডেটটি রুট অ্যাকসেস নষ্ট করে দেয়। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ডিভাইসটি আবার জেলীবিন ফার্মওয়ারে রুট করবেন।
Xperia P এর ক্ষেত্রে Bootloader Unlock করে রুট করা বেশ সহজ; কিন্তু Unlocked Bootloader দিয়ে রুটিং বেশ জটিল প্রক্রিয়া ( সেক্ষেত্রে আপনাকে ICS এ ফিরে গিয়ে CWM এর মাধ্যমে জেলীবিন ফ্লাশ করতে হবে!)

দ্রষ্টব্য: ১) রুটিং আপনার ডিভাইসের ওয়ারেন্টি নষ্ট করে।
         ২) এই টিউটোরিয়াল দ্বারা কোন ডিভাইস ক্ষতিগ্রস্থ হলে আমি
             দায়ী থাকবো না।

যদিও এই প্রসেসটি কোন ডাটা নষ্ট করে না, তবুও সকল ডাটা ব্যাকাপ করতে অনুরোধ করা হল।

root-xperia-p-on-jelly-beanপ্রসেস্:
১) প্রথমে unlockbootloader.sonymobile.com এই ওয়েবসাইট থেকে
আপনার ডিভাইসের Bootloader Unlock করে নিন।
২) এবার Super User zip ফাইলটি ডাউনলোড করুন
SuperUser.zip ও ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রাখুন।
৩) এবার এখান থেকে http://www.mediafire.com/download.php?0431bxmta44peck
ফাইলটি ডাউনলোড করে পিসি তে Unzip করুন।
৪) একটি .elf ফাইল পাবেন, ওটাকে ADB files
(http://www.hackmyandroid.com/use-adb-fastboot-commands-without-installing-android-sdk/2479 )  এর সাথে ফোল্ডারে রাখুন।
৫) আপনার ফোনটি বন্ধ করুন ও ফাস্টবুট মোডে চালু করুন ( এটা করতে ভলিউম আপ বাটন চেপে ধরে রেখে USB কানেক্ট করুন, নীল লেড লাইট দেখলে বুঝতে হবে কাজ হয়েছে )।
৬) যেখানে ADB files ও .elf ফাইল আছে সেখানে কমান্ড প্রম্প্ট খুলুন এবং কমান্ড লিখুন “fastboot flash boot [name of kernel].elf” (without quotes)।
৭) আপনি CWM পাবেন।
৮) USB আনপ্লাগ করে ফোন রিবুট করুন। সনি লগো দেখামাত্রই ক্রমাগত ভলিউম ডাউন বাটন চাপতে থাকুন, ফলে আপনি রিকভারী মোডে প্রবেশ করবেন।
৯) CWM এ “install zip from SD card>Choose zip from SD card” নির্বাচন করুন এবং স্টেপ ২ এ যে Zip ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রেখেছিলেন তা সিলেক্ট করুন।
১০) ফ্লাশ করার পরে ব্যাকে যান ও “Reboot system now” নির্বাচন করুন।
বাস, হয়ে গেল আপনার কাঙক্ষিত ROOT !! :) :)

রুট করুন Xperia U !!!!

sony-xperia-u-reviewসনি এক্সপেরিয়া সিরিজ এর কম বাজেটের ডুয়াল কোর ফোন গুলোর মধ্যে Xperia U একটি। Xperia Sola  ডুয়াল কোর হলেও তাতে ফ্রন্ট ক্যামেরা নেই। Xperia u তে রয়েছে ৩.৫ ইঞ্চি স্ক্রীন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ এম বি র‍্যাম এবং  ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যার মধ্যে কেবল মাত্র ৪ জিবি ব্যবহার যোগ্য। যাই হোক না কেন এই ফোন টির বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভাল যা আপনাকে দামি ফোন ব্যবহার করার মত অনুভুতি দিবে। যারা Xperia u ব্যবহার করেন তাদের জন্য আজকের এই রুট পোস্ট…

রুট করার পূর্বেঃ
১) আপনার ফোন ভাল ভাবে চার্জ করে নিন।
২) আপনার ফোন টি অবশ্যই অ্যান্ড্রয়েড আই সি এস চালিত হতে হবে।
রুট করার পদ্ধতিঃ
১) প্রথমে নিচের রুট পাকেজ টি ডাউনলোড করে নিন।
Root package২) ডাউনলোড করা শেষ হলে ফাইল টি একটি ফোল্ডার এ রেখে এক্সট্রাক্ট করে নিন।
৩)  আপনার ফোনে এর ইউএসবি ডিবাগিং অন করে নিন। Menu>>Settings>>Developer options>>USB debugging.
৪) এবার আপনার ফোন ইউএসবি কেব্‌ল দিয়ে পিসি তে কানেক্ট করুন।
৫) ডাউনলোড করা ফাইল টি যে ফোল্ডার এ এক্সট্রাক্ট করেছিলেন সেখান থেকে RunMe.bat  এ ক্লিক করুন।
৬) এবার পিসি স্ক্রীন এর নির্দেশনা গুলো অনুসরন করুন।
৭) যদি কোন মোড চায় তাহলে নরমাল মোড দিবেন।
৮) কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইস টি রুট হয়ে যাবে।
৯) রুট হয়ে গেলে ডিভাইস টি রি-বুট করুন।
১০) আপনার অ্যাাপ ড্রয়ার এ সুপের ইউজার অ্যাাপ আসলেই বুঝবেন ফোন রুট হয়ে গেছে।

Xperia S রুট করার পদ্ধতি (সহজতম রুট পদ্ধতি)

এক্সপেরিয়া লাইনআপ এর অন্যতম ফোন হল Xperia S । নিচের পদ্ধতি দুইটি দ্বারা সহজে Xperia S ই রুট করতে পারবেন। ফার্মওয়্যার ভারসন অনুযায়ী এখনই রুট করে ফেলুন!!!
Xperia S রুট করার পদ্ধতিঃ 
Sony-Xperia-S-Presentation১) প্রথমে ফোনের settings > Security তে যেয়ে  Unknown sources অপশন টি মার্ক/ টিক করে দিন।
২)  এরপর ফোনের Settings > Developer options এ যেয়ে USB debugging অপশন টি মার্ক/ টিক করে দিন।
রুট করার পদ্ধতি-১:
 ফার্মওয়্যার ভার্সন (6.2.B.0.211 / 6.2.B.0.200):
১)নিচের রুটিং টুলকিটটি ডাউনলোড করে এবং এক্সট্রাক্ট করুন।
DooMLoRD_Easy-Rooting২) ফোন পিসির সাথে কানেক্ট করে নিন।
৩) Runme তে ডাবল ক্লিক করে ইন্সট্রাকশন অনুযায়ী এগিয়ে যান এবং  Enter চাপুন।
৫) তারপর এই কমান্ডগুলো দিনঃ
cd /data/local/tmp
chmod 777 doomed
./doomed
৪) কাজ শেষ হলে ফোন রিবুট দিন।
রুট করার পদ্ধতি-২: 
ফার্মওয়্যার ভার্সন ( 6.1.A.2.55 / 6.1.A.2.50 / 6.1.A.2.45)
১)  রুটিং টুলকিট ডাউনলোড করে নিন। এতে ক্লিক করুন।  কোন ডাউনলোড শুরু হলে সবুজ বাটন চেপে ক্যান্সেল করে দিন।
Eroot_V1.3.4.exe২)  ডিভাইস কানেক্ট করুন। টুলকিটটি আপনার ফোন ডিটেক্ট করবে।
৩) ROOT নামে একটী বড় বাটন দেখতে পাবেন। বাটনে ক্লিক করুন। অপেক্ষা করুন। ব্যাস!! হয়ে গেল  রুট!!